মানিকগঞ্জে ট্রাকচাপায় আনসার সদস্যের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় এনামুল হক (৪৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) সকালে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার হুমায়ন কবিরের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ হোসেন জানান, রোববার সকালে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় একজন পথচারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের সঙ্গে থাকা কাগজপত্র দেখে জানা গেছে তিনি আনসার বাহিনীর সদস্য। তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি ওই ব্যক্তি কোথায় চাকরি করেন।
তিনি আরো জানান, স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করেছেন। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক
Link Copied