রাণীশংকৈল থেকে নিখোঁজ ৪ মাদ্রাসা ছাত্র উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানীপুর কওমী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ৪ ছাত্রকে নিখোঁজের ৩ দিন পর রাণীশংকৈল থানা পুলিশ উদ্ধার করেছে। রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেন।
উদ্ধারকৃত ছাত্ররা হলেন- ১. ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাদিম ইসলাম (১৫) ২. রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের রাতোর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৪) ৩. একই উপজেলার ফড়িংগাদিঘি গ্রামের মৃত লিটনের ছেলে রাফিজুল ইসলাম (১৪) এবং একই উপজেলার টাঙাগজ গ্রামের আইনুল হকের ছেলে হাবিবুর রহমান (১৩)।
জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের দেয়া প্রতিবেদন ও রাণীশংকৈল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই ওই মাদ্রাসা থেকে ওই ৪ ছাত্র নিখোঁজ হয়। ওই দিনেই ওই মাদ্রাসা সুপার রমজান আলী এনিয়ে রাণীশংকৈল থানায় একটি জি.ডি করেন। এর প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার রাণীশংকৈল থানা পুলিশকে নির্দেশ দেন। গত ৮ জুলাই রাণীশংকৈল থানার একটি চৌকস টিম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় কলাপাগলা আবাসিক এলাকার একটি মুরগির ফার্ম থেকে ওই ৪ ছাত্রকে উদ্ধার করে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরো জানান, ওই ৪ ছাত্র মাদ্রাসার পড়াশোনার চাপে মাদ্রাসা থেকে পালিয়েছিল। পালিয়ে তারা হালুয়াঘাট থেকে পরিবারের সঙ্গে ফোনে তাদের অবস্থান জানিয়েছিল।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি