সিংগাইরে জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব- ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মানিকগঞ্জের সিংগাইরে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ-২০২৪ (অনুর্ধ্ব- ১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১০ জুলাই) বিকেল ৪ টায় সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী উনুষ্ঠানে সাংসদ দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, তৃণমূল পর্যায় থেকে ভালো খেলোয়াড় বাছাইয়ে গুরুত্বপূর্ণ এই জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট। প্রতিটি ইউনিয়নের সাথে সবার সম্পর্ক ভালো। তাই এই খেলাকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা করবেন না। ভালো একটা খেলা উপহার দিয়ে সকলে এগিয়ে যাবে।
উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম।
এছাড়াও জেলা পরিষদের সদস্য তমিজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী, ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জিন্নাহ লাঠু, আব্দুল হালিম, আবুল হোসেন মোল্লা, গাজী কামরুজ্জামান, দেওয়ান রিপন হোসেন, মোঃ জাহিনুর রহমান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ১২ টি দল দুটি গ্ৰুপে অংশগ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর