টাকা দিলেই রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট মিলছে কম্পিউটারের দোকানে
মানিকগঞ্জের সিংগাইরে একটি ডায়াগণস্টিক সেন্টারের প্যাড বানিয়ে রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট মিলে কম্পিউটারের দোকানে। উপজেলার বাস্তা দি ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের অফিসে এমন প্যাড আসে। যেখানে ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী ও একজন ডাক্তারের সীল এবং স্বাক্ষরও নকল করা হয়েছে। জানা গেছে, জাতীয় পরিচয়পত্র বানাতে রক্তের গ্রুপ বাধ্যতামুলক। এ সুযোগ কাজে লাগিয়ে অসাধু দোকানদার টাকার বিনিময়ে রক্তের গ্রুপ পরীক্ষা না করেই টেস্ট রিপোর্ট বানিয়ে দিচ্ছে। কারও আবার আইডি কার্ড পাসপোর্ট বানানোর কথা বলে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। এছাড়াও করোনা টিকা না দিয়েও টাকার বিনিময়ে দিচ্ছে করোনার টিকার সনদ।
তেমনি একটি কাজের জন্য চান্দহর ইউপি সদস্য (৬ নং ওয়ার্ড) দীন ইসলামের স্বাক্ষর আনতে গেলে জাল সনদ ভেবে আটকে দেয়। ফলে সেখান থেকেই ভুয়া রক্তের গ্ৰুপিং টেস্টের রিপোর্ট পৌছে যায় হাসাপাতালে। প্যাড জালিয়াতির বিষয়ে দি ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জানান, এটা আমাদের প্যাড নকল করে রিপোর্ট দেওয়া হয়েছে। আমাদের এখানে এই নামে কোন রক্ত পরীক্ষা করা হয়নাই। কে বা কারা আমাদের প্যাড স্কেন করে রিপোর্ট বানিয়ে দিচ্ছে জানি না। তাদের বিরুদ্ধে আমরা দ্রুতই আইনগত ব্যবস্থা নিবো।
এব্যাপারে ভুক্তভোগী উপজেলার চান্দহর ইউনিয়নের নিলাম্বরপট্টি গ্রামের কলিম উদ্দিনের ছেলে ইব্রাহিম বলেন, রতনের সাথে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বানানোর জন্য ২৪ হাজার টাকা চুক্তি হয়। আমি শুধু একটা জন্ম নিবন্ধন দিয়েছিলাম। বাকী কাগজপত্র সে বানিয়ে দিবে। আমি কোন রক্ত দেয়নি, কোথা থেকে কিভাবে রক্ত গ্রুপ টেস্ট রিপোর্ট করেছে জানিনা। আমার রক্তের গ্রুপ কি সেটাও আমি জানিনা। একই গ্রামের ফজল মিয়া জানান, আমার ছেলে বিদেশে যাওয়ার সময় ৮শ টাকার বিনিময় রতনের কাছ থেকে করোনার টিকার সনদ বানিয়ে নিয়েছে।
এসব বিষয়ে ফাতেমা কম্পিউটারের মালিক মোঃ রতন বলেন, আমি এধরনের কোন কাজ করি না। আমার দোকানে শুধু পাসপোর্ট ও আইডি কার্ডের আবেদন করা হয়। সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাসনুবা মারিয়া বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি, তবে জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ আইনগত সহায়তা চাইলে তাকেও সহযোগিতা করা হবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ