সিংগাইরে সাড়ে ১৩ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে ১৩ লাখ ৬০ হাজার টা মূল্যের ১০০ গ্রাম হেরোইন ও ১২ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৭ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজ রানার নেতৃত্বে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চান্দহর পশ্চিম পাড়া জামে মসজিদের উত্তর পাশে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চর চান্দহর গ্রামের মোঃ কুরবান আলীর ছেলে মোঃ মুক্তার হোসেন(৪৭) ও মৃত আব্দুর রফিকের ছেলে মোঃ সুমন মিয়া(২৮) কে গ্রেফতার করেন। এসময় আসামী মোঃ মুক্তার হোসেনের নিকট হতে ৮০ গ্রাম হেরোইন ও ১ হাজার ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোঃ সুমন মিয়ার নিকট হতে ২০ গ্রাম হেরোইন ও ২ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যহত থাকবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied