রাণীশংকৈলে চোর চক্রের সর্দার সহ গ্রেফতার ২
ঠাকুরগাঁওয়ের আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা আব্দুর রাজ্জাক (৫৩) ও তার সহযোগি সোলায়মান (৩০) কে গতকাল সোমবার ২৯ জুলাই দুপুরে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন।
থানাসূত্রে জানা গেছে, পীরগঞ্জ নিবাসী বেলালহোসেনের ডিসকোভার (১২৫ সিসি) মোটর সাইকেলটি রাণীশংকৈল থেকে হারিয়ে গেলে সোমবার ২৯ জুলাই বেলাল বাদি হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে ওসি জয়ন্ত কুমার সাহা, এসআই কমলেশ চন্দ্র, এসআই টংক ব্যানার্জি, এসআই তানভীর ও এসআই সেকেন্দারের একটি চৌকস টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজ্জাককে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা
মহল্লার বাসা থেকে গ্রেফতার করে। রাজ্জাকের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁওয়ের বাসা থেকে সহযোগী সোলায়মানকে গ্রেফতার করে। এসময় পুলিশ উভয়ের বাসা থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করে। থানাসূত্রমতে, রাজ্জাকের নামে থানায় মোট ৪৮টি মামলা রয়েছে। আসামিদেরকে
এদিনেই জেলা জেলহাজতে পাঠানো হয়েছে মর্মে ওসি জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি