ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন আলোচনা ও পুরষ্কার বিতরণ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১-৮-২০২৪ বিকাল ৫:৪৪

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় মৎস অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব। এ সময় ইউএনও রকিবুল হাসান, মৎস কর্মকর্তা আব্দুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা, মৎস্য চাষি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন- মৎস্য কর্মকর্তা (ভা:প্রা:) আব্দল জলিল। আরো বক্তব্য দেন- মৎস্য চাষি আনোয়ারুল ইসলাম, এ,জেড সুলতান, প্রেসক্লাব সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ হাসান আলী নবাব, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় মাছ চাষে সাফল্যের পাশাপাশি কিছু সমস্যার কথা তুলে ধরেন। তারা বিশেষ করে পুকুরে লিটার (মুরগির বিষ্ঠা) ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে কথা বলেন। ইউএনও তার বক্তব্যে পুকুরে লিটার ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে মাছ চাষে সরকারের পৃষ্ঠপোষকতা ও সাফল্যের কথা বলেন। তবে তিনি পুকুরে লিটার লিটার ব্যবহার না করার জন্য মাছ চাষিদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাৎক্ষণিকভাবে হাত তুলে লিটার ব্যবহার না করার জন্য তাদের সম্মতি আদায় করেন। পরে, আখতারুজ্জামান, হায়দার আলী ও মাহবুবুর রহমান রাজু এ তিনজন সফল মৎস্য চাষিকে সম্মাননা পুরষ্কার দেয়া হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির