ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩-৮-২০২৪ বিকাল ৬:৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (৩ আগষ্ট) দুপুরে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের ৪ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

মিছিলটি হ্যালিপ্যাড থেকে শুরু হয়ে শান্তা কমিউনিটি সেন্টার পর্যন্ত এলে এসময় ছাত্রলীগ ও শ্রমিক লীগের কিছু নেতা কর্মী, উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব ও ভাইস চেয়ারম্যান সোহেল রানার সহযোগিতায় মিছিলটিকে থামিয়ে দেন এবং ফেরত পাঠান।

এ সময় পুলিশ রাস্তার পাশে থেকে দায়িত্ব পালন  করে। মিছিলে তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। পরে শিক্ষার্থীরা শিবদিঘি জিরো পয়েন্টে জমায়েত হয়। এখানে তাদের কয়েকজন বক্তব্য দেন। বক্তব্যে তারা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ, হামলা-মামলার তীব্র প্রতিবাদ জানান। এই সাথে তারা শিক্ষার্থীর উপর আর কোন হামলা মামলা ও হয়রানি না করার এবং নিহত ছাত্রদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন, মিছিল ও সমাবেশ চলাকালে পুলিশ যথাযথ ভাবে দায়িত্ব পালন করেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির