টুঙ্গিপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখা।
রবিবার সকাল ১০টায় উপজেলা পাটগাতি বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীরা। মিছিলটি পাটগাতি বাজার সহ প্রধান প্রধান প্রদক্ষিণ করে পুনরায় বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় জামায়াত শিবির ও বিএনপির নৈরাজ্যের প্রতি ক্ষোভ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশ করে দেশে সহিংসতা ও অরাজকতার চেষ্টা চালাচ্ছে তাদের শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। বিএনপি-জামায়াত কখনো দেশের ভালো চায় না, তারা চায় দেশকে অশান্ত করতে। তাই তাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। এসময় সকল কে শান্তি প্রিয় অবস্থায় অরাজকতা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার