ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী সরকারি কলেজের উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-৮-২০২১ বিকাল ৫:৩০

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার (২৫ ‍আগস্ট) বেলা ১১টার দিকে পটুয়াখালী সরকারি কলেজের বিএনসিসি সেনা, নৌ, রোভার স্কাউট, রেড ক্রিসেন্টের আয়োজনে ‘নিরাপদ জীবনের জন্য মাস্ক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালিত হয়। বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শামীম হোসেন খান। উদ্বোধনী বক্তৃতা করেন কলেজের শিক্ষক পরিষদের সচিব গাজী জাফর ইকবাল। বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শাহ মোহাম্মদ আলমগীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ, সহযোগী অধ্যাপক মো. ফারুক হোসেন, সহকারী অধ্যাপক জাহিদ খান, শিক্ষক পরিষদের সাবেক সচিব সহকারী অধ্যাপক সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক এলিজাবেথ বাড়ৈ, সহকারী অধ্যাপক মশিউর রহমান, সহকারী অধ্যাপক কামরুল হাসান, প্রভাষক সেলিম হোসেন, প্রভাষক ধীমান কান্তি দত্ত, প্রভাষক শতাব্দী সুকুলসহ অন্যান্য শিক্ষক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী বক্তৃতায় অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমিন বলেন, করোনা মহামারীতে জনসচেতনতা বাড়াতে ও রোগ প্রতিরোধে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে আমাদের বিএনসিসি, সেনা, নৌ, রোভার, রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করেতে অনুরোধ জানিয়ে অধ্যক্ষ কিছু পথচারীকে মাস্ক পরিয়ে দেন।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা