ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর বাউফলে চিকিৎসকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ১২:১২

পটুয়াখালী বাউফলের কালিশুরী বন্দরে লাইফ কেয়ার নামে একটি ক্লিনিকে সাথী আক্তার (২৩) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) সংশ্লিষ্ট দুই চিকিৎসকসহ ১৩ জনের নামে বাউফল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ম‍ৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাথী কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মো. মিলন হাওলাদার। বাবা সোহরাব হাওলাদারের বাড়ি একই ইউনিয়নের মান্দারবন গ্রামে।

জানা গেছে, গত বুধবার বিকেল ৫টার দিকে সাথীকে কালিশুরী বন্দরের লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যা ৭টায় তার অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু ওই সময়ের আধাঘণ্টা আগে তড়িঘড়ি করে তার অস্ত্রোপচার করা হয়। একটি ছেলেসন্তানের জন্ম হলেও সাথী মারা যান।

সাথীর ভগ্নিপতি মো. রিয়াজ গাজী অভিযোগ করেছেন, দায়িত্বে অবহেলা ও নামধারী চিকিৎসক দ্বারা অস্ত্রোপচার করার কারণেই সাথী মারা গেছেন। মারা যাওয়ার পরও দায় এড়াতে গুরুতর অসুস্থতার নাটক করে মৃত সাথীকে বরিশালে নেয়ার জন্য জোরপূর্বক একটি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয়া হয়।

এ ঘটনায় চিকিৎস আহম্মেদ কামাল ও নাবিলা রহমানসহ ৮ ব্যক্তির নাম উল্লেখসহ আরো ৪-৫ অজ্ঞাত ব্যক্তির নামে বৃহস্পতিবার সকালে বাউফল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মৃত সাথীর ভাই মো. শুভ হাওলাদার (২১) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হামপাতাল মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসকের সনদ ও ক্লিনিকের কাগজপত্র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে। সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা