পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসকের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন। মতবিনিময় সভায় জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহর সভাপতিত্বে এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাফুজুর রহমানের সঞ্চালোয় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সহ-সভাপতি অ্যাড. মো. সোহরাব হোসেন, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, সাংবাদিক মুজাহিদ প্রিন্স, আবদুস সালাম আরিফসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। ৭ দিনব্যাপী নানান কর্মসূচি সফল করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তরা বলেন, নদী, খাল, বিল ও মোহনায় মাছের অবাধ চলাচল নিশ্চিত করতে ড্রেজিং করা ও অপরিকল্পিত বাঁধ না দেয়া এবং ডলফিন মারা যাওয়ার কারণ বের করার জন্য গবেষণা দরকার। অবৈধ জাল উচ্ছেদে জেলেদের সচেতন করাসহ অভিযান পরিচালনা বাড়াতে হবে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মাছের প্রধান প্রজননকাল নির্নয় করে নিষেধাজ্ঞা আরোপ জোরদার করতে হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর