জুড়ীর বড়লেখায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো দুর্গোৎসব
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখায় রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিভিন্ন পুকুর ও নদীঘাটে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুই উপজেলার বিভিন্ন ব্যক্তিগত পুকুর ও নদীঘাটে শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল ও ঢাক-ঢোলের বাজনার সাথে দেবী বন্দনার গানের মাধ্যমে প্রতিমা বিসর্জন দেয়া হয়।
বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের দুর্গামণ্ডপের প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম। এ সময় বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাশ, নিউ সমনবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কন্ধ মুন্ডা, সাধারণ সম্পাদক কালি প্রসাদ ভর, পূজা পরিচালনা কমিটির উপদেষ্টা গঙ্গেশ রঞ্জন দেব, সভাপতি নারায়ণ কালোয়ার, সাধারণ সম্পাদক রাঙাচরণ সাঁওতাল, যুগ্ম-সাধারণ সম্পাদক অজিত রবিদাস প্রমুখ উপস্থিত ছিলেন।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, নির্বিঘ্নে পূজা উদযাপন করতে গত ৭ দিন ধরে বিজিবি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে। পূজা কমিটির সমন্বয়কসহ সকলের সার্বিক সহযোগিতা ও নজরদারির কারণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ