জুড়ীতে এইচএসসিতে পাসের হার ৮৪.৮১, আলিমে ৯৪.৬৫
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন এবং আলিম পরীক্ষায় দুজন। উপজেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ১৩৬ জন। উপজেলায় গড় পাসের হার ৮৯.৭৩% । ফলাফলের শীর্ষে রয়েছে হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ। ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৫ জন পাস করেছের। পাসের হার ৯৩.৩৭%। অন্যদিকে আলীম পরীক্ষায় শীর্ষে রয়েছে হযরত শাহখাকী (র.) আলিম মাদ্রাসা। ৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৩১ জন। পাসের হার ৯৬.৮৮%।
জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান, ২০২৪ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শাহ নিমাত্রা সাগরনাল-ফুলতলা ডিগ্রি কলেজ থেকে ১৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৮ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন একজন। পাসের হার ৭৯.৫৭%। তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে ৮১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬২ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন। পাসের হার ৮০.৮৩%। হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৫ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছে দুজন। পাসের হার ৯৩.৩৭%। শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন পাস করেছেন। পাসের হার ৮৫.৪৮%।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় জুড়ী উপজেলায় হযরত শাহখাকী (র.) আলিম মাদ্রাসা থেকে ৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৩১ জন। জিপিএ-৫ পেয়েছেন একজন। পাসের হার ৯৬.৮৮%। নওয়াবাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৪১ জন। জিপিএ ৫ পেয়েছে একজন। পাসের হার ৯৩.১৮%। সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৪৬ জন। পাসের হার ৯৩.৮৮%।
এমএসএম / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ