ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময়


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৪:৩৮

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডিসি। এ সময় সীমান্তে মাদক, চোরাচালান ও  প্রশাসনের সকল বিভাগে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, তৈবুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমেদ, জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, হযরত শাহখাকী (র.) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান খান।

আরো বক্তব্য দেন- ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, জায়ফরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, মানিকসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিতাংশু শেখর দাশ, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মিয়া প্রমুখ।

পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন জেলা প্রশাসক।

T.A.S / জামান

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান