শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জামিন পেলেন যুবলীগ নেতা নোমান
মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান নোমান। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করে। নোমান জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের প্রহ্লাদপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মৌলভীবাজার কোর্ট পুলিশের জিআরও সুমন্ত বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিন দিনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরক বাধা দেন। একপর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে ওই ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান নোমান। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়াসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান নোমান আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের হুমকি দেয়াসহ মিছিলে সরাসরি হামলার সাথে জড়িত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আন্দোলন নিয়ে মিথ্যাচার করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকিরের একান্ত সহযোগী হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে জুড়ীতে প্রভাব বিস্তার করতেন।
এমএসএম / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ