ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে- লে. কর্ণেল মেহেদী হাসান


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১১:৩৪

বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেছেন- খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে। আজকের যুবসমাজ হলো ভবিষ্যত বাংলাদেশের রুপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্দোমী এবং এ বিষয়ে উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব।

বিজিবি সীমান্ত এলাকায় আস্থার প্রতীক হয়ে কাজ করার পাশাপাশি সকল সামাজিক কর্মকান্ডে জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী রত্না খেলার মাঠে প্রভাতী ক্রীড়া চক্র রত্না'র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রীতি ম্যাচে প্রভাতি ক্রীড়া চক্র রত্না কে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ট্রাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে আলী ফুটবল একাডেমি, সিরাজগঞ্জ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রভাতী ক্রীড়া চক্র রত্না'র প্রতিষ্ঠাতা সভাপতি পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্ছু'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন,৫২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজ, ইউপি সদস্য কামরুল ইসলাম, সমাজসেবক শাহীন আহমেদ রুলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদুল ইসলাম প্রিন্স, ডাঃ নজরুল ইসলাম নয়ন, আব্দুল হেকিম ইমন, সমাজসেবক রুবেল আহমেদ, আব্দুর রব, রত্না প্রভাতী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সুমন রায় শিশু প্রমুখ।

T.A.S / T.A.S

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান