ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ৩:৫৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। স্থানীয় একটি মিলনায়তনে রবিবার (২০ অক্টোবর) সকালে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এমরান হোসাইন মনিয়ারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও জুড়ী-বড়লেখা সংসদীয় আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন- মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, উপজেলা জামায়াতের আমির হাফিজ নাজমুল ইসলাম, সেক্রেটারি মো. আজিম উদ্দিন, মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ইউসুফ মিয়া, মো. আব্দুল্লাহ প্রমুখ।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক