ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩-১০-২০২৪ বিকাল ৭:১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা অস্বীকার করায় রাষ্ট্রপতির পদত্যাগ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) বিকালে জুড়ী নিউ মার্কেট থেকে শুরু হয়ে এমএ মুমিত আসুক চত্বরে গিয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ শেষ করেন তারা। মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেক মিয়া। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তখন রাষ্ট্রপতি জাতির উদ্দেশে দেয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন এবং তা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। অথচ এখন তিনি তা অস্বীকার করে শপথ ভঙ্গ করছেন। তার এই বক্তব্য উদ্দেশ্যেপ্রণোদিত বলে দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরো বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করার পাশাপাশি স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দালালের পক্ষ নিয়েছেন। তাই তিনি এই পদে থাকতে পারেন না, অনতিবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। রাষ্ট্রপতি বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের  নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

T.A.S / জামান

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান