পলি ভরাটে গোচরণভূমিতে পরিণত
দেড় যুগে ধরে ‘আশ্বাসে’ ঘুরপাক খাচ্ছে শিবসা নদীর খননকাজ
খুলনার পাইকগাছার পলিতে ভরাট হওয়া শিবসা নদীর খননকাজ দীর্ঘ দেড় যুগেও শুরু হয়নি। আর পলিতে ভরাট নদীপাড় দখল করে ইচ্ছেমতো ব্যাবহার করছেন দখলবাজরা। একের পর এক আশ্বাসে চলে গেছে দেড় যুগ। এলাকাবাসী বলেছেন, বর্তমানে কর্তৃপক্ষের নীরবতার কারণে নদী ভরাটের বিশাল অংশ দখল করে নিয়েছে ভূমিদস্যুরা।
উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এক সময়কার খরস্রোতা প্রমত্তা শিবসা নদী। এর একূল থেকে ওকূল দেখা যেত কুয়াশায় মতো। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যেতে হলে নদী পারাপারের কোনো বিকল্প ছিল না। এজন্য ছিল খেয়া ও লঞ্চঘাট। ঘাটে থাকত সারি সারি নৌকা।থাকত খেয়া নৌকা। আরো থাকত জলদি নৌকা। প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি করে নৌকায় চড়তে হতো সে সময়। এমনকি পালতোলা নৌকাও চলত এই নদীতে। এছাড়াও দিনরাত চলত লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন নৌযান। কয়রা-পাইকগাছা ও বড়দল এলাকার লোকজন এই নদীপথেই খুলনা ও মোংলা বন্দরে যাতায়ত করতেন। এখন সবকিছুই শুধু স্মৃতি মনে হয়। রূপকথার গল্পের মতো মনে হয়। বর্তমানে নদীতে সাধারণ জনগণ হেঁটে চলাচল করছে। বিশাল অংশ চলে গেছে অবৈধ দখলদারদের দখলে।পরিণত হয়েছে গোচারণভূমিতে।
এদিকে পৌরসভায় শহররক্ষা বাঁধের নামে নদীর মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে অনেকেই শত শত বিঘা দখল করে নিয়ে চিংড়ি চাষ করছে।তৈরি করেছে বাড়িঘর ও স্থাপনা। শিববাটী ব্রিজ থেকে হাড়িয়া পর্যন্ত শিবসা নদীর ১৫ কিলোমিটারের সম্পূর্ণ ভরাট হয়ে যাওয়ায় সব ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে অনেক লেখালেখি এবং আন্দোলন-সংগ্রামও হয়েছে। বিভিন্ন সময় তৎকালীন সংসদ সংসদ্যরা আশ্বাস দিয়েছেন, এই তো টাকা বরাদ্দ হয়েছে, শিগগিরই খননকাজ শুরু হবে। এ ধরনের আশ্বাসের বাণী শুনতে শুনতে ১৫-২০ বছর চলে গেছে। সবকিছুই আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে।
নৌকার মাঝি হাজু দাশ জানান, বাবার হাত ধরে নৌকার মাঝি হয়ে কাজ শুরু করেছিলাম। মানুষ পার করে সংসার চলত। এখন নদী নেই, সে কারণে আমাদের পেশা বদল করতে হয়েছে। আয়-রোজগারও কমে গেছে।
শামসুর মাঝি জানান, দেশ স্বাধীনের পর থেকে খুলনা থেকে পাইকগাছা বাজারের ব্যবসায়ীদের মালামাল আনা-নেয়া করছি। এখন নদী ভরাট হওয়ার কারণে অনন্ত ২০ কিলোমিটার বেশি ঘুরে মালামাল শিববাটী ব্রিজের নিচে নামাতে হয়। ফলে মালামাল পরিবহনে খরচ বাড়ছে। নদী খনন হলে পাইকগাছার ব্যবসা-বাণিজ্য বাড়বে। শিবসা নদীটি এখন এই অঞ্চলের মানুষের গলার কাঁটা হয়ে গেছে। ভূমিদস্যুরা চর ভরাটের জমি দখল করে নিচ্ছে। অচিরেই নদীটি খনন করা প্রয়োজন।
পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্থফা কামাল জাহাঙ্গীর জানান, আমরা শিবসা নদী খননের জন্য প্রায় ১৫ বছর আন্দোলন করছি।বিগত সকল সংসদ সংসদ আমাদের খননের বিষয়ে আস্বাস দিয়ে পাইকগাছাবাসীকে আশাহত করেছেন। অচিরেই খনন করতে না পারলে শিবসা নদী মানচিত্র থেকে মুছে যাবে। পৌরবাসী বন্যায় আক্রান্ত হবে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, নদী খনন না হওয়া পর্যন্ত এ সমাস্যা সমাধানের কোনো উপায় নেই।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারকে বারবার অবহিত করা হয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, আমি নিজেও দেখেছি শিবসা নদী পলি জমে ভরাট হয়ে গেছে। খনন করা জরুরি। শিবসা নদী খননের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ