নোয়াখালী জেলা আ‘লীগের কমিটি পুনর্বহালের দাবিতে সমাবেশ
নোয়াখালী জেলা আওয়ামী লীগের আগের ঘোষিত কমিটি পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হারিছ চৌধুরী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামী লীগ সদস্য আবুল বাসার ডিপটি, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রাজিব, চরজব্বার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন পলোয়ান প্রমুখ।
বক্তারা বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে দল সুসংগঠিত ছিল। করোনাকালীন তার অবদান ছিল প্রশংসিত। কিছু হাইব্রিড পরিকল্পিতভাবে জেলা আওয়ামী লীগকে কুলষিত করতে উঠেপড়ে লেগেছে।
এ সময় বক্তারা ২০১৯ সালের ২০ নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলনে ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটি পুনর্বহালের জন্য দলের সভাপতি শেখ হাসিনা ও সাাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দৃষ্টি আকর্ষণ করেন।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন