তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য মো. গোলাম মোস্তফা। তিনি তিলকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিলেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, তিলকপুর উচ্চ বিদ্যালয়ে গত ৬ এপ্রিল ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক ক্যাটাগরিতে দিন ব্যাপী শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহন করা হয়। ওই দিন মো. গোলাম মোস্তফা ১৯৬ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে অভিভাবক সদস্য নির্বাচিত হন। পরে গত ১২ এপ্রিল বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সভাপতি নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরির নির্বাচিত সদস্যদের মধ্যে ভোট গ্রহন সম্পন্ন হয়। এতে মো. গোলাম মোস্তফা সংখ্যা গরিষ্টের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু, তিলকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক রোস্তম আলী, সাংগঠনিক সম্পাদক বাদশা আলম।
এবিষয়ে তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, অধিকাংশের সমর্থনে অত্র বিদ্যালয়ের নব নির্বাচিত অভিভাবক সদস্য মো: গোলাম মোস্তফা সভাপতি নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী বলেন, গত ১২ এপ্রিল সংখ্যা গরিষ্ঠের সমর্থনের মাধ্যমে মো: গোলাম মোস্তফা কে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রধান শিক্ষককে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত