ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিয়ামতপুরে বিশেষ লকডাউনের প্রথম দিনে স্থানীয় প্রশাসনের ব্যাপক তৎপরতা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ৪:২৮
নওগাঁর নিয়ামতপুরে করোনা সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়া বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে চলছে বিশেষ লকডাউন। ১৫টি বিধিনিষেধ দিয়ে জেলা প্রশাসক ইতোমধ্যে একটি নিদের্শনা জারি করেছে। লকডাউনের প্রথম দিনে পুলিশ ও উপজেলা প্রশাসন পুরো উপজেলায় ব্যাপক তৎপরতা চালিয়েছে। উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড়, রাস্তা এমনকি গ্রামে গ্রামে গিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। দিনব্যাপী মাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না হওয়ার। বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। 
 
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা ‍এবং অফিসার ইনচার্জ হুমায়ন কবির সারাদিন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়িয়েছেন। সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খুলে রাখার জন্য উপজেলা সদরের মামুন কালেকশন এন্ড সাজঘর দোকানের মালিককে তাৎক্ষনিক এক হাজার টাকা জরিমানা করা হয়। বরেন্দ্র শিশুপার্কে টিকটক ভিডিও শুটিং করার সময় মামা-ভাগ্নিকে আটক করে মৌখিক মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং পার্কে তালা মেরে বন্ধ করে দেয়া হয়।
 
উপজেলার জোনাকীর মোড়, আজাদের মোড়, বাঘরাইল মোড়, ঘুঘুডাঙ্গার (টগরইল) মোড়, ধানসুরার মোড়, সারসডাঙ্গার মোড়, আড্ডা মোড়, শিবপুর বাজারসহ উপজেলার আভ্যন্তরীণ বিভিন্ন মোড়ে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সবাইকে সরকারি নির্দেশনা পালনে বাধ্য করা হচ্ছে। 
 
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, আমরা উপজেলাকে সুরক্ষার জন্য সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। উপজেলাবাসীর কাছে আবেদন, আপনারা সবাই সরকারি নির্দেশনা মেনে চলুন ‍এবং অতিজরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। 
 
অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, আমার পুলিশ বাহিনী ২৪ ঘণ্টা তৎপর রয়েছে। সকলের সহযোগিতা পেলে আমরা অবশ্যই নিয়ামতপুর উপজেলাকে করোনামুক্ত করতে সক্ষম হব।
 
দিনব্যাপী অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, অর্থ সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

এমএসএম / জামান

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা