ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে দীর্ঘ ৮ বছর পর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১০-৯-২০২১ বিকাল ৬:১৯
শুক্রবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলার সকল পর্যায়ের যুবলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
 
জেলা যুবলীগের আহবায়ক আরিফুজ্জামান রনির সভাপতিত্বে অনুৃষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম বদি।
 
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আল সাইফুল ইসলাম সোহাগ, উপবিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মোঃ রাশেদুল হাসান গুপ্ত, সহ সম্পাদক মোঃ মামুন আজাদ, কার্যকরি সদস্য বিকাশ চন্দ্র হাওলাদারসহ বক্তব্য রাখেন কেন্দ্রিয় ও জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।
 
জেলা যুবলীগের আয়োজনে বর্ধিত সভায় জেলা যুবলীগের নেতারা ও জেলা উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদকসহ হাজার হাজার নেতা কর্মিরা যুবলীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল এডভোকেট আরিফুজ্জামান রনিকে আহবায়ক ও এডভোকেট মো. শহীদুল ইসলাম শহীদকে যুগ্ম আহবায়ক করে ২৯ সদস্য বিশিস্ট জেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষনা করেন কেন্দ্রিয় কমিটি। পরবর্তি ৯০ দিনের মধ্যে সকল ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সমূহের সম্মেলন পূর্বক জেলা সম্মেলন করার নির্দেশনা থাকলেও আজও অবদি পূর্নাঙ্গ কমিটি ঘোষনা দিতে পারেনি বর্তমান আহবায়ক কমিটি।
 
যেকারণে এতদিন নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করলেও আজকের বর্ধিত সভায় জেলা যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে প্রাণ চাঞল্য দেখা গেছে। বর্ধিত সভাকে ঘিরে জেলা যুবলীগের নতুন নেতৃত্ব কামনা করছেন অধিকাংশ নেতা কর্মী।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা