ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ফেনী নদী ইজারা বন্ধ হওয়ায় নদী পাড়ের মানুষের মাঝে বইছে স্বস্তির বাতাস।


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ৩:৫

চট্টগ্রাম বিভাগে ফেনী নদী দুটি জেলাকে বিভক্ত করেছে । ১৫৩ কিলোমিটারের এ নদীটি  ৫২৯ ফুট  গড প্রস্থের এই নদীটি উৎপত্তিস্থল খাগড়াছড়ি জেলা । সীমান্ত ঘেঁষা এই নদীটি ভারতের ত্রিপুরা অংশ জুড়ে ফেনী ও চট্টগ্রাম জেলার মাঝ দিয়েচে  সন্দীপ চ্যানেলের বঙ্গোপসাগরে মোহনায় গিয়ে মিলেছে।  অবৈধ ভাবে চর কেটে বালু উত্তোলনের ফলে ফেনী নদীর তীরে উর্বর   তিন ফসলের জমি হারাচ্ছে  প্রতিনিয়ত।

 বাংলা ১৪৩২ বঙ্গাব্দে ফেনী নদী ইজারা না দেয়ায় স্বস্তির বাতাস বইছে নদী পাড়ে বাসিন্দাদের মাঝে।  ইতিপূর্বে ১৪৩১ বঙ্গাব্দে চট্টগ্রাম অংশে লিজা ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ কে ইজারা দেয়া হয়। ইজারার শর্ত ভঙ্গ করে তারা প্রতিনিয়ত চর কেটে নিয়ে যাওয়ায় তিন ফসলি জমি সহ মানুষের বসদ ভিটা হারিয়েছে অনেকে। এ নিয়ে স্থানীয় ও বিভিন্ন জাতীয়  গণমাধ্যমে একাধিক  সংবাদ প্রকাশ হয়েছে। ফলে ১৪৩২ সালে চট্টগ্রাম জেলায় প্রাথমিকভাবে ইজারা বন্ধ রেখেছে।

ফেনী নদীতে ১৯৮৬ সালে দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্পের আওতায় একটি সুইজগেট নির্মাণ করা হয়। 
এতে সরাসরি ২০ হাজার ১৯৪ হেক্টর জমি আমন ধানের চাষের আওতায় আসে। পরোক্ষভাবে ২৭১২৫ সেক্টর জমি সেচের আওতায় আসে।  

কিন্তু বিগত দুই যুগ ফেনী নদীতে স্যালো মেশিন ও ভোট কাটার মাধ্যমে নদীতে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলে জমি। যা একদিকে নদীর পরিবর্তনের পাশাপাশি ফসল উৎপাদনে ব্যাহত করছে।  এতে ফসল উৎপাদন  কমার পাশাপাশি জায়গার পরিমাণ প্রতিনিয়ত কমছে।  

পশ্চিম জোয়ারের বাসিন্দা জানান, নদীর ইজারা বন্ধ হওয়ায় আমরা খুশি কেননা ইতিপূর্বে ফেনী নদীর এমন ভাঙ্গন আমরা দেখি নাই। নদী চর কেটে কোথাও কোথাও সাগরের মত করে ফেলেছে। ৭০ থেকে ৮০ ফুট গভীরে এসব কাটারের ফাইভ লাগিয়ে বালু উত্তোলনের ফলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। 

অলিনগরের বাসিন্দা হেদায়েত উল্ল্যাহ বলেন,  আমরা ছোট বেলায় এ নদীতে কত মাছ ধরেছি কত খেলেছি এখন নদীর এত তীব্র ভাঙ্গন আগে কখনো দেখি নাই। কেনো জানি মনে হচ্ছে অলিনগর একসময় পানিতে তলিয়ে যাবে। আমরা চাই যেনো সরকার এ নদী স্থায়ী ভাবে ইজারা বন্ধ করে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, প্রশাসন আসার খবর পেলেই তারা বালির কাটার সরিয়ে নেয়। আবার প্রশাসন চলে গেলে তারা আবার নদীর কিনারে এসব কাটার লাগিয়ে চর কেটে নেয় দূর্বৃত্তরা । আমরা চাই নদী থেকে স্থায়ী ভাবে এ বালুর কাটার গুলো সরিয়ে দিবে প্রশাসন।  চোর পুলিশের এ খেলা থেকে আমরা মুক্তি পাবো বলে আশাবাদী কেননা এ নদী এবার ইজারা হচ্ছে না বলে আমরা জেনেছি। 

ইজারার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ফেনী নদী ১৪৩২ বাংলা সনে এ বছর ইজারা  হয় নাই। 

এমএসএম / এমএসএম

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা

ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না