বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে
আক্কেলপুরে সাবেক এমপি গোলাম মোস্তফার নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে পৌর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
এ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, জয়পুরহাট-২ (কালাই,ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের স্থানীয় জনসাধারণের হাতে হাতে লিফলেট পৌঁছে দিয়েছেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেছেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খাঁন,পৌর বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ আলী প্রামানিক , বিএনপি নেতা এম কেরামত আলী, মামুনুর রশিদ, মাহবুব আলম, জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সোহেল রানা মায়া, যুবদল নেতা রবিন হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, আক্কেলপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রুঞ্জু হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত