আক্কেলপুরে দোকানের শাটার ভেঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইক চুরি
জয়পুরহাটের আক্কেলপুরে পৌর এলাকায় প্রধান সড়কের পাশ থেকে দোকানের শাটার ও তালা ভেঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইক চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বুধবার দিবাগত রাতে পৌর এলাকার নিচা বাজারে ঘটেছে।
জানা গেছে, পাইকারি খাদ্য সরবরাহ ব্যবসায়ী সাগর হোসেন বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর তার বাবা হেলাল উদ্দিন দোকানে এসে দেখতে পায় দোকানের শাটার ও তালা ভাঙ্গা। ভেতরে ইজিবাইক নেই। ইজি বাইকটির আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা। ব্যবসায়ী সাগর হোসেন বলেন, সকালে জানতে পারি আমার দোকানের তালা ও শাটার ভেঙে ইজিবাইক চুরি হয়েছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। ঘটনাটি আমি থানাকে জানিয়েছি।
আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম জানান , ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
এমএসএম / এমএসএম
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত