আক্কেলপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
"ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা।
আলোচকরা বলেন, সুস্থ ও সুন্দর পরিবার গঠনে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য ছয়টি ক্যাটাগরিতে চারজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত