আক্কেলপুরে চিকিৎসক সংকট নিরসন ও স্বাস্থ্যসেবা মানোন্নয়নের দাবিতে মানববন্ধন
জয়পুরহাটের আক্কেলপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও নিম্নমানের স্বাস্থ্যসেবার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে "আক্কেলপুরবাসী" ব্যানারে এ মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, থানা ছাত্রদল শাখার সদস্য সচিব তানভির নিয়াজ , পৌর ছাত্রদলের সদস্য সচিব নাফিজ নেওয়াজ রমিম, সিপিবি থানা সাধারণ সম্পাদক হাসান সরদার,পৌর জামাতের সেক্রেটারি রিপন হোসেন,ছাত্র প্রতিনিধি ইব্রাহিম সম্রাট,রবিউল ইসলাম।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। এমনকি অধিকাংশ সময় সময় চিকিৎসা নিতে গিয়ে রোগীদের যেতে হয় জয়পুরহাট কিংবা বগুড়ায়। রোগীদের সাথে নার্সরা প্রতিনিয়ত করেন খারাপ ব্যবহার।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। অথচ উপজেলা পর্যায়ের এই গুরুত্বপূর্ণ হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে করে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে চিকিৎসক সংকট নিরসন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ওষুধের পর্যাপ্ত সরবরাহ এবং হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার দাবি জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ জন চিকিৎসকের বিপরীতে ৪জন চিকিৎসক কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরে চিঠি পাঠিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। সর্বশেষ গতকালও চিকিৎসক চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। প্রতিদিন গড়ে ৪'শ থেকে ৫'শ জন রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. শফি মাহমুদ চিকিৎসক সংকটের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত