পটুয়াখালীর মির্জাগঞ্জ লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে বেশ কয়েক দিন ধরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির একটি মুখপোড়া হনুমান। উপজেলার কাঁঠালতলী এলাকায় কখনো গাছের মগডালে, কখনো ঘরের চালে কিংবা কখনো মোবাইল টাওয়ারের মতো উঁচু স্থানে ছোটাছুটি করতে দেখা যায় হনুমানটিকে। শান্তিপ্রিয় এ প্রাণীটিকে একনজর দেখতে ভিড় করছেন স্থানীয় জনতা।
তাদের ধারণা, উত্তরবঙ্গ থেকে খাদ্যবাহী ট্রাকে হনুমানটি ভুলক্রমে চলে এসেছে। তবে এটিকে ধরে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেয়ার দাবি সচেতন মহলের।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, প্রায় ৫ দিন পর্যন্ত এ হনুমানটি মির্জাগঞ্জে ঘুরে বেড়াচ্ছে। এটিকে ধরার সক্ষমতা তাদের নেই। তাই সাধারণ মানুষকে এ প্রাণীটিকে উত্ত্যক্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied