নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৪ জনের দাফন সম্পন্ন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত একই বাড়ির ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলমুদ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
তারা হলেন- শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫), উজির আলীর ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) এবং মো. শহীদ উল্যার ছেলে মো. জুয়েল (১৬)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমিতে থাকা পল্লী বিদ্যুতের লোহার পিলার বিদ্যুতায়িত হয়ে জমিতে পানি থাকায় পানিতেও বিদ্যুতায়িত হয়। সন্ধ্যার দিকে আব্দুর রহিম নিজের ধানক্ষেতে নামলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরো তিনজন বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান মিরন জানান, এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন