ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ২:৩৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ার ৯নং বুড়িরচর ইউনিয়নে পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামের ইব্রাহীম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার বুড়িরচর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান (২৪), মৃত নুরুল আমিনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৭), মৃত সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল (৩৬), গিয়াস উদ্দিনের ছেলে বাবর উদ্দিন (৪৫) ‍এবং হাফেজ মো. ইউসুফের ছেলে আমির হামজা (৩৪)। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে দুই চেয়ারম্যান প্রার্থীর অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের ইব্রাহীম মার্কেটের সামনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলামের অনুসারীরা সংঘর্ষে লিপ্ত হয়। ওই সহিংসতায় উভয়পক্ষের ৫ জন আহত হন। এদের মধ্যে আব্দুর রহমান ও বাবর উদ্দিন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপর তিনজন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনার জেরে সন্ধ্যা ৭টার দিকে উভয়পক্ষের অনুসারীরা পুনরায় সাগরিয়া বাজারে মুখোমুখি অবস্থান নেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান