উত্তরায় বিএনপির ৩১ দফা কর্মসূচির মতবিনিময় সভায় জনগণের ভাবনা শোনেন বিএনপি নেতা আফাজ উদ্দিন
দেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে সোমবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে একটি মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ১ নম্বর ওয়ার্ড বিএনপি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজউদ্দিন আফাজ। স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা সভায় তুলে ধরেন, যার মধ্যে কিশোর গ্যাংয়ের উৎপাত ও এলাকায় মাদকের ছড়াছড়ি অন্যতম।
সব অভিযোগ ও মতামত মনোযোগ সহকারে শোনেন বিএনপি নেতা মুহাম্মদ আফাজউদ্দিন আফাজ। তিনি বলেন, “কিশোর গ্যাং দমনে প্রশাসন কাজ করছে। তবে আমাদেরও সচেতন থাকতে হবে। যখন বহিরাগতরা দল বেঁধে মোটরসাইকেলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের অংশগ্রহণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরামর্শ নিয়েই জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।” ঢাকা-১৮ আসনের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মুহাম্মদ আফাজউদ্দিন আফাজ বলেন, “এই এলাকায় একাধিক হাসপাতাল থাকলেও ক্যান্সারসহ জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য কোনো বিশ্বমানের হাসপাতাল নেই। বিএনপি সরকার গঠন করলে, তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—এখানে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণ করব, ইনশাআল্লাহ।”
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ