ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে কবরস্থান দখলের জন্য মানববন্ধনের বিরুদ্ধে প্রতিবাদ সভা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ৪:৩০

রাজনৈতিক ও সামাজিকভাবে আমার মান-সম্মান ক্ষুণ্ন করার জন্য একটি স্বার্থানেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কবরস্থানের জায়গা দখলের জন্য মিথ্যা মানববন্ধন করে। এতে আমি মারাত্মকভাবে মানসিক আহত হয়েছি। আমি এই ইউনিয়নের পাঁচ-পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান। আমি ও আমার পরিবার স্কুল-কলেজের জন্য জায়গা-জমি দান করি। আমরা সামান্য করবস্থানের জায়গা জোর করে দখল করব, এটা কখনো হতে পারে না। বর্তমান ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদির প্ররোচনায় ইউপি সদস্য দুলাল হোসেন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মিথ্যে সরকারি ঘর দেবে, মন্ত্রী এসেছে বলে নিয়ামতপুর উপজেলা সদরে নিয়ে গিয়ে তাদের না জানিয়ে মানববন্ধন করে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চন্দননগর কলেজ মাঠে মিথ্যা মানববন্ধন করার জন্য আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসাবে চন্দননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা উপরোক্ত কথাগুলো বলেন।

চন্দননগর গ্রামের বাসিন্দা আলহাজ মো, আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দননগর ইউপির সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ইফাজ উদ্দিন।

শত শত ইউনিয়নবাসীর উপস্থিতিতে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাদ মালাহার গ্রামের বাসিন্দা আলহাজ মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ তৌফিকুর রহমান সুরুজ, বিষ্ণপুর গ্রামের বাসিন্দা আলহাজ মাবুদ বক্স, ছাতড়া বাজার বণিক সমিতির সভাপতি মো. আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী তাইজ উদ্দিন বিশু, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছতিশ চন্দ্র বর্মণ, আলহাজ আজিজার রহমান, চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, চন্দননগর ইউপির সাবেক সদস্য আব্দুল আজিজ আনসারী, বিষ্ণপুর গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম, চন্দননগর ইউপির সাবেক সদস্য ও জাতীয় আদিবাসী ফোরামের সদস্য কারমা খালকো, নিবোদা গ্রামের বাসিন্দা বিনয় মুর্মু, জাতীয় আদিবাসী ফোরামের সদস্য শ্রী বিজয়, কোদালিশহর গ্রামের বাসিন্দা শ্যামল চন্দ্র বর্মণ প্রমুখ।

এমএসএম / জামান

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩