হার্ট অ্যাটাকে দোকানে মারা গেলেন ব্যবসায়ী ও বিএনপি নেতা
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হার্ট অ্যাটাকে মারা গেছেন এক বিএনপি নেতা। মৃত জয়নাল আবেদিন দুলাল (৫২) নোয়াখালী জেলা বিএপির সহ-প্রচার সম্পাদক এবং বসুরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা দিকে উপজেলার বসুরহাট বাজারের কলেজ রোডে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হার্ট অ্যাটাকে এ বিএনপি নেতার মৃত্যু হয়। বিকেল ৫টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা নুর উদ্দিন ফাহাদ জানান, সকাল ১০টার দিকে তিনি নিজ দোকানে হার্ট অ্যাটাক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট সেন্টাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তার মৃত্যুতে গভীর জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদ্দিন মওদুদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্ল্যাহ আল মামুন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, উপজেলা ছাত্রদলের সভাপতি আতাউর হোসেন পাবেল, সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ প্রমুখ।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন