ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে জনসচেতনতা সৃষ্টি শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ১:৩
নওগাঁর নিয়ামতপুরে তালের চারা উৎপাদন, বিপণন, রোপণ ও পরিচর্যা বিষয়ক জনসচেতনতা সৃষ্টি শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার হাজীনগর ইউনিয়নের কুশমইল বেলীর মোড়ে এ মাঠ দিবস পালিত হয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনার মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ।
 
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনার পরিচালক (গবেষণা) ড. সমজিৎ কুমার পাল, ডাল গবেষণা কেন্দ্র বিএআরআই, ঈশ্বরদী পাবনার পরিচালক ড. দেবাশিষ সরকার, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুল ওয়াদুদ, হাজীনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমির আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাফিউল হকসহ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনার গবেষণা বিভাগের বিজ্ঞ ব্যক্তিবর্গ।
 
মাঠ দিবসে কুশমইল গ্রামের মো. বেলাল হোসেনের ৫ লক্ষাধিক তালের চারা উৎপাদন, বিপণন এবং পরিচর্যা বিষয়ে সরাসরি পর্যবেক্ষণ করাই মূলত প্রধান উদ্দেশ্য ছিল।

এমএসএম / জামান

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান