ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আগামী ইউপি নির্বাচনে নৌকা মার্কায়ই ভোট করতে হবে


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২১ বিকাল ৫:১৮

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায়ই ভোট করতে হবে, সেটা পদার্থ হোক আর অপদার্থ হোক, আমি বুঝি না, নৌকাই পদার্থ। কার অবস্থা ভালো ছিল, কার অবস্থা ভালো ছিল না; সেটা মাপার ব্যারোমিটার আমাদের নেই। নৌকা ছাড়া কে কতটা ভোট পায় আমার দেখা আছে। আজ থেকে আমি রাজনীতি করছি না। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আল্লাহর অশেষ আশীর্বাদে দায়িত্ব নেয়ার পরে দেশ এগিয়ে যাচ্ছে। সর্বপ্রকার; কৃষিতে বলেন, খাদ্যে বলেন- সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ মাঠে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য, জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য এবং দেশের জন্য প্রাণ পণ বিসর্জন দিয়ে যাচ্ছেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আজকের বৃষ্টিতে যেমন কৃষক বাঁচবে তেমনি আগামী ইউপি নির্বাচনে নৌকা ভাসবে। আমি মনে করলাম যে, বাহাদুরপুর ইউনিয়ন থেকে একটি ম্যাসেজ দিতে দিতে হাজিনগর পর্যন্ত পৌছাবো। আজকের জনসভা সার্থক হয়েছে। বৃষ্টি না হলে তো আর নৌকা ভাসে না। তাই এই বৃষ্টি আশীর্বাদ, বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা এই বৃষ্টিতে ভাসবেই ভাসবে।

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মণ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র প্রামাণিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহাদী হাসান পায়েল, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আমজাদ হোসেন। এছাড়া উপজেলা আওয়াম লীগের অন্যান্য নেতা, ৮টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসভার পূর্বে সদ্যনির্মিত বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের নিজস্ব অর্থায়নে শহীদ মিনার উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।

এমএসএম / জামান

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩

বরগুনায় চিফ হুইপের হেলিকপ্টার অবতরণে ভাঙা হলো ১০ দোকান

ভূরুঙ্গামারীতে ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে