নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার
নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে দুই দফায় ২ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মো. শহীদুল ইসলাম (২৬) নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের রুহুল আমিন মেম্বার বাড়ির রুহুল আমিনের ছেলে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জেলা পুলিশ প্রশাসন জানায়, গ্রেফতারকৃত কনস্টেবল শহীদুল ইসলাম কক্সবাজার জেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কর্মরত। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবা বিক্রির সময় ৪০০ পিস ইয়াবাসহ তাকে নোয়াখালী পৌরসভার জামতলা এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেখানো মতে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়েনের উত্তর নারায়ণপুর গ্রামের একটি কবরস্থান থেকে রাত সাড়ে ৮টার দিকে আরো ২ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে কক্সবাজার জেলায় কর্মরত পুলিশের কনস্টেবল হিসেবে স্বীকার করে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন