ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জবাই বিলের নাম শুনলে মাছ কেনার প্রতি আগ্রহ বাড়ে : খাদ্যমন্ত্রী


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ২:৫৭

‘মাছে ভাতে বাঙালি, মাছ খেয়ে মানুষ যেমন তৃপ্তি পায় তেমনিভাবে পুষ্টিও পায়। জবাই বিলের মাছের কথা শুনলে মৎস্য আড়তদারদের মাছ কেনার প্রতি আগ্রহ বাড়ে।’ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জবাই বিলে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীনের সভাপতিত্বে জবাই বিলে দুই ল‍াখ টাকার বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। 

পরবর্তী সময়ে বেলা ১১টার দিকে পাহাড়ীপুকুর বধ্যভূমিতে বৃক্ষরোপণ শেষে পালপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের নতুন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে ও সাপাহার উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত ১১ প্রান্তিক চাষির মাঝে জনপ্রতি নগদ ১ হাজার টাকা, ৬টি কিশোর-কিশোরী ক্লাবের মাঝে সাংস্কৃতিক ও ক্রীড়াসামগ্রী, অসচ্ছল ১০ জন সঙ্গীতশিল্পীর মাঝে নগদ জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা এবং নির্যাতিত ৫ মহিলার মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজান হোসেন মণ্ডল, বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদস্থ নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩

বরগুনায় চিফ হুইপের হেলিকপ্টার অবতরণে ভাঙা হলো ১০ দোকান

ভূরুঙ্গামারীতে ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে