রাজধানীতে ২ বাসে আগুন
রাজধানীতে দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে শাহজাদপুর ও মেরুল বাড্ডায় দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মোট চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণ আনে।
বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম বলেন, শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের বাসে ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় দুই থেকে চারজন যাত্রী ছিলেন। আগুন দেখতে পেয়ে বাসের ড্রাইভার-হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান মনিরুল।
তিনি জানান, এর প্রায় আধা ঘণ্টা পরে মেরুল বাড্ডা এলাকায় আকাশ পরিবহনের একটি পার্কিং করা গাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। আগুনের কারণ তদন্তাধীন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বাসে কিভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। এখনও আমাদের কাছে এই বিষয়ে কোনো সংবাদ বা তথ্য আসেনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।
বাড্ডা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মেরুল বাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হবে। তদন্ত করে দেখা হবে এটি নিছক আগুনের ঘটনা, নাকি কেউ আগুন দিয়েছে।
Aminur / এমএসএম
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার