ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সূত্রাপুরে গুলিতে নিহত মামুনের খুনের মাস্টার মাইন্ড শীর্ষ সন্ত্রাসী ইমন, নিহত পরিবারের দাবী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ৪:২৬

ফের উত্তপ্ত হচ্ছে ঢাকার’আন্ডারওয়ার্ল্ড’।বিদেশে থেকে রাজধানীর অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। জুলাই গণ-অভ্যুত্থানে পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর ছয়জন। এক থেকে দেড় যুগের বেশি সময় ধরে তারা ছিলেন কারাঅন্তরীণ। আধিপত্য ধরে রাখতে কারামুক্ত হয়েই মরিয়া হয়ে উঠেছেন ছয় শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম সানজিদুল ইসলাম ইমন।

রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম তারিক সাইফ মামুন (৫৫), বাড়ি লক্ষ্মীপুর সদরে। তিনি ঢাকার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মামুনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে সেখানেই পড়ে থাকেন তিনি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে। 

মামুনের বোন দিনা সাংবাদিকদের জানিয়েছেন, তার ভাইকে শীর্ষ সন্ত্রাসী ইমনই মেরে ফেলেছে। তিনি ভাই হত্যার বিচার দাবি করেন।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসিন বলেন, ‘গুলির শব্দ শুনতে পেয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে এসে দেখি অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, দুজন ব্যক্তি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের প্রবেশমুখে এসে ওই ব্যক্তিকে পেছন থেকে গুলি করে। বেশ কয়েকটি গুলি করার পর ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তারা মোটরসাইকেলযোগে পালিয়ে যান।
গুলিবিদ্ধ মামুনকে ঢামেকে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
নিহত মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী সমসেরা বাদ গ্রামের এস এম ইকবাল এর ছেলে। বর্তমানে বাড্ডার আফতাব নগরের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। 

নিহতের স্ত্রী বিলকিস আক্তার রীপা বলেন, ‘সোমবার সকালে কোর্টে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি।পরে সংবাদ পাই তাকে গুলি করা হয়েছে। তবে কি কারণে শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগীরা কেন গুলি করা হয়েছে তা জানতে পারিনি।

৫ আগস্টের পর কারাগার থেকে মুক্ত হওয়া ছয় শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম সানজিদুল ইসলাম ইমন। গত ১৫ আগস্ট বিকালে তিনি জামিনে মুক্তি পান। অভিযোগ উঠেছে, মুক্তি পেয়েই আধিপত্য বিস্তারে বেপরোয়া হয়ে উঠেছেন ইমন ও তার ক্যাডাররা। জোন ভাগ করে ঢাকা দক্ষিণ সিটিতে গড়ে তুলেছেন চাঁদাবাজির বলয়। ঢাকা দক্ষিণের প্রায় সব এলাকার টেন্ডার (ময়লা অপসারণ, রাস্তা-ঘাট নির্মাণ-সংস্কার) বাণিজ্য, ডিশ-ইন্টারনেট ব্যবসা, পরিবহন, ফুটপাত, বাজার, ঝুট ব্যবসা, সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল, ভবন নির্মাণ (ডেভেলপার) প্রতিষ্ঠান, গার্মেন্টসসহ বিভিন্ন খাত থেকে আসা কোটি কোটি টাকার চাঁদাবাজির নাটাই এখন ইমনের হাতে। ফুটপাতের চা-দোকানি থেকে বহুতল ভবনের ব্যবসায়ীকেও মাসিক চাঁদার হার বেঁধে দিয়েছে তার ক্যাডাররা। দাবিকৃত চাঁদার টাকা না দিলেই সদলবলে অস্ত্র নিয়ে হামলে পড়ছে ব্যবসায়ীদের ওপর।

সর্বশেষ চাঁদার টাকা না পেয়ে গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনের সড়কে প্রকাশ্যে দুই কম্পিউটার ব্যবসায়ী নেতাকে কুপিয়েছে ইমনের মুখোশধারী ক্যাডাররা। 

মামুন খুনের সাথে সরাসরি জড়িত ছিলেন ৯ জন ।তার মধ‍্য অন‍্যতম কিলার সুটার কামাল’কে গতকাল গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।গুলি করা অন‍্য আরেক আসামী হলেন,ফারুক@কুত্তা ফারুক।বাকী আসামীদের গ্রেফতার করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই বিষয়ে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান(ডিসি)মোহাম্মদ তালেবুর রহমান বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে আমরা তদন্ত করে এই খুনের সাথে কারা জড়িত ছিলেন তা আমরা খতিয়ে দেখে আইনের আওতায় নিয়ে আসবো।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত