ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ৪:১৪

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে দলীয় সভাপতির জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা। আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মণ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, উপজেলা কৃষক লীগ সভাপতি অবিনাষ চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ সজল, উপজেলা স্বেচ্ছাসেব লীগের যুগ্ম-আহ্বায়ক শাহজামাল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ।

এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ