নিয়ামতপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বকালে শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে মালঞ্চি ভাতকুণ্ডু মৎস্যজীবীপাড়ার উদ্যোগে শিবনদীতে ঐতিহাসিক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। শিবনদীর দু’পাড়ে হাজার হাজার নারী-পুরুষ উৎসবের আমেজে উপভোগ করেন গ্রামবাংলার ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ৩৫ থেকে ৪৫ মিটার দৈর্ঘ্য নৌকা নিয়ে প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। নওগাঁ জেলার মান্দা উপজেলার আব্দুল রশিদের চকদেবরামপুর ক্লাবের ‘পঙ্খীরাজ’, আব্দুল মান্নানের চকরামকান্ত ক্লাবের ‘হাসিখুশী’, আবুল হোসেনের চকগোবিন্দ চকনারায়ণ ক্লাবের ‘সুন্দরী’, আনোয়ার হোসেনের চকগৌরী ক্লাবের ‘আনন্দ’ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
সরেজমিন দেখা যায়, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পথজুড়ে এই প্রতিযোগিতা দেখার জন্য উৎসাহী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠা শিবনদীর দুই পাড়ে আনন্দের জোয়ার বয়ে যায়। শিশু-কিশোরদের নিয়ে অভিভাবকরা প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলা দেখতে নদীর পাড়ে উপস্থিত হন। প্রতিযোগিতা শুরু হলে হর্ষধ্বনি দিয়ে দলগুলোকে উৎসাহিত করতে থাকেন দর্শকরা।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দীন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার (পিন্টু), শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
প্রথম স্থান দখল করে পঙ্খীরাজ ও দ্বিতীয় হয় হাসিখুশী। প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী দলকে নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারী পঙ্খীরাজ দলনেতা তাহের উদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি মান্দা উপজেলার চকদেবরামপুর গ্রামের বাসিন্দা।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied