ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে প্রথম আলো প্রতিবেদককে সপরিবারে প্রাণনাশের হুমকি


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ২৯-৯-২০২১ বিকাল ৬:৩৬

নোয়াখালীর সাংবাদিক মাহবুবুর রহমানকে (৪৬) সপরিবারে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনা তিনি মৌখিকভাবে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামকে অবহিত করেন। মাহবুবুর রহমান জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক নোয়াখালী হিসেবে কাজ করছেন।

মাহবুবুর জানান, তিনি গত কয়েক দিন শারীরিকভাবে অসুস্থ। তাই বাসায় অবস্থান করছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে পরপর দুটি কল আসে। প্রথম কলটি আমি রিসিভ করতে পারিনি। দ্বিতীয় কলটি রিসিভ করার সাথে অপর প্রান্ত থেকে অকথ্যভাষায় গালাগাল করা হয়। একপর্যায়ে আমাকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেয়।

সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। একই সাথে দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ইমদাদুল হক জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান