পটুয়াখালীতে মোটরসাইকেল ও মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পটুয়াখালী বাসস্ট্যান্ডসংলগ্ন মহাসড়কে মোটরসাইকেল ও মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তামিম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুত্বর আহত হয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত তামিম বরিশালের কোতোয়ালি থানার ১৩নং ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দার কালু সড়কের মো. মজিবুর রহমানের ছেলে।
নিহত তামিমের সাথে থাকা এক বন্ধু জানান, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বরিশালের বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাচ্ছিলাম। পথিমধ্যে পটুয়াখালী বাসস্ট্যান্ডের সামনে এসে দুর্ঘটনায় শিকার হলাম। হঠাৎ মিনি কাভার্ডভ্যান সামনে পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সঙ্গে লাগিয়ে দেয়। আমি ছিলাম পেছনের একটি মোটরসাইকেলে, দ্রুত গাড়ি থেকে নেমে তামিমকে পটুয়াখালীর ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তামিমের সাথে থাকা এক বন্ধুও খুব অসুস্থ, তাকে বরিশাল নিতে হবে।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে মিনি কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর