নিয়ামতপুরে জামাইয়ের বিরুদ্ধে শাশুড়ির ধর্ষণ মামলা
শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করে ভুক্তভোগী বাদিনী ও তার পরিবারের সদস্যরা আসামিদের ভয়ে এখন গ্রামছাড়া। আসামিরা যে কোনো মুহূর্তে বাদিনী ও তার পরিবারের সদস্যদের হত্যা করবে বলে হুমকি প্রদান করে বলে জানায় ভুক্তভোগী পরিবারটি।
সরেজমিন জানা যায়, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মহিষকুড়ি গ্রামের মজিদুল ইসলামের জামাই মুকুল হোসেন (৩৫) তার আপন চাচিশাশুড়িকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করায় আসামি মুকুল হোসেন ও তার শ্বশুর ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হয়রানি, হত্যার হুমকি দেয়ায় ভুক্তভোগী পরিবার এখন নিজ গ্রামছাড়া। বর্তমানে ভুক্তভোগী বাদিনী তার বাবার বাড়িতে অবস্থান করছেন।
ভুক্তভোগী জানান, আমরা থানায় অভিযোগ দেয়ায় তারা ক্ষুদ্ধ হয়ে আমাকে ও আমার স্বামীকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমি বর্তমানে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছি। আমি প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তার আবেদন করছি। পাশাপাশি আমি যেন সুষ্ঠু বিচার পাই তার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
ভুক্তভোগীর স্বামী বলেন, আমরা থানায় লিখিত অভিযোগ দেয়ায় আমার ভাই ও তার জামাই আমাকে ও আমার স্ত্রীকে যে কোনো মুহূর্তে হত্যা করবে বলে হুমকি দেয়। আমরা প্রাণভয়ে শ্বশুড়বাড়িতে আছি। তারা উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে।
অভিযুক্ত মজিদুল ইসলাম বলেন, আমার ও আমার জামাইয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি বা আমার পরিবারের কেউ তাদের কোনো ধরনের হুমকি প্রদান করেনি। তারা স্বেচ্ছায় নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে আছে।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২