ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে পুলিশের ‘ওপেন হাউস ডে’ পালিত


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২১ বিকাল ৫:১৯
যত বড় নেতাই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যদি কোন নেতা মাদক কিংবা যে কোন অপরাধের সাথে যুক্ত থাকেন তাহলে তাকেও আইনের আওতায় আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। আমাদের আইজিপিও একই ঘোষনা দিয়েছেন। তাই উপজেলায় মাদক বন্ধ করতে হবে। কাউকে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর থানার উদ্যোগে রসুলপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ‘ওপেন হাউস ডে’র আলোচনা সভায় নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ গাজিউর রহমান প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ন কবিরের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক (এসআই) জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মোঃ মতিয়ার রহমান, নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য ইমরান ইসলাম, রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, ইউপি সচিব মেহেদী হাসান প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে পুলিশের কোনো আপস নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য নিয়ামতপুরবাসীর প্রতি আহ্বান জানান। 
এসময় তিনি আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ