ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ৪:১৩
সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সামসুন্নাহার জুলি (২৩)  নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ১২ অক্টোবর সন্ধ্যে সাড়ে ৬টায় স্বামী ও শাশুড়ীর সাথে কথা কাটাকাটির কারণে অভিমান করে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে ফিরোজের স্ত্রী। খবর পেয়ে বুধবার ১৩ অক্টোবর সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে সামসুন্নাহার জুলির শাশুড়ী ফেনসি বেগম থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ফিরোজ ও তার পরিবার পুরাতন বাড়ী ছেড়ে নতুন বাড়ীতে ওঠার কারণে একটি মিলাদের আয়োজন করে। এ কারণে বাড়ীতে বিভিন্ন আত্মীয় স্বজন থাকায় সামসুন্নাহার একটু বিরক্ত হন। এ নিয়ে মঙ্গলবার ১২ অক্টোবর সন্ধ্যে সাড়ে ৬টায় স্বামী ও শাশুড়ীর সাথে কথা কাটাকাটি হলে সে অভিমান করে নিজের শয়ন কক্ষে প্রবেশ করে এবং ওড়না দিয়ে সেলিং ফ্যানের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেন। সামসুন্নাহারের ১ বছর ৬ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। 
ঘটনার বিষয়ে নিয়ামতপুর  থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির জানান, সামসুন্নাহারের শাশুড়ী এ বিষয়ে থানায় হাজির হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ