নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য
মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা কোন ক্রমেই ভুলুষ্ঠিত হতে দিতে পারি না। আমাদের দেশ অসম্প্রায়িক দেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা যার ধর্ম সে পালন করবো। প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করবো। ধর্মের গোড়ামীকে আমরা পছন্দ করি না। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলেন আজও তারাই বিরোধীতা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
আবহমান কাল প্রায় ৬২ বছর থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি কালচারকে ধরে রাখতেই আমি ও আমার পূর্ব পুরুষরা প্রতিবছর বিজয়া দশমীর পরদিন এই আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে থাকি। শনিবার ১৬ অক্টোবর বেলা ৪টায় নওগাঁর নিয়ামতপুরের ঐতিহ্যবাসী শিবপুর বারোয়ারী দূর্গা মন্দির কমিটির আয়োজনে শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
দেশের তৃতীয় বৃহত্তম দূর্গা মন্দির শিবপুর বারোয়ারী দূর্গা মন্দিরের আয়োজনে উত্তরবঙ্গের সর্ব বৃহৎ সমতল আদিবাসীদের এই মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির উদ্যোগে এ নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আদিবাসী পুরুষ ও মহিলারা এ নৃত্য প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি নিজে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি নিজেই প্রতিযোগিতাটি পরিচালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন বিপিএম,পিপিএম, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, নওগাঁ পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কের) মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির, ত্রিসূলের সভাপতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উন্নত জীবন যাপনের কর্ম পরিকল্পনাকারী তৃণা মজুমদার, সাধারণ সম্পাদক ও সাপাহার জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক রনজিত কুমার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজিনগর ইউপি চেয়ারম্যান ও হাজিনগর ইউপি আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, আদিবাসী নেতা দয়াল দাস, উপজেলা প্রেস ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, ইমরান ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা, সাপাহার, পত্নীতলাসহ রাজশাহী, দিনাজপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলা থেকে সমতল আদিবাসীদের প্রায় ২৩টি দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
প্রতিযোগিতায় পুরুষ দলে নওগাঁ নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউপির জাবরিপাড়ার জেটু হাসদার দল প্রথম, নিয়ামতপুরের কন্তইল আমিন সরেনের দল দ্বিতীয় এবং মহিলা দল থেকে নওগাঁর পত্নীতলা উপজেলার মারায়াপাড়ার আগনেশ হেবরমের দল ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটের নরেশ টুডুর দল যৌথভাবে প্রথম হয়েছে ও দ্বিতীয় হয়েছেন নওগাঁ জেলার পোরশা উপজেলার দয়াহার যুব সংঘ সোনালী ক্লাবের স্বপন টুডুর দল। মোট ১৫টি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহনকারী প্রত্যেক দলকে শান্তনা পুরস্কার এবং যাতায়াত বাবদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে অংশ গ্রহনকারী প্রত্যেক দলকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার আদিবাসী শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন। অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে এলইডি টেলিভিশন পুরস্কার হিসাবে তুলে দেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য
গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর
Link Copied