নিয়ামতপুরে কঠোর লকডাউনে কমছে সংক্রমণ
কঠোর লকডাউনের ৫ দিনের মাথায় নওগাঁর নিয়ামতপুরে করোনা সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন বলেছেন, সবাই লকডাউন মেনে চললে এ হার দ্রুত কমে যাবে। প্রশাসন বলছে, করোনা সংক্রমণ আরো কমাতে বিশেষ লকডাউনের সময় বাড়ানো হতে পারে। তবে সার্বিক বিষয় বিবেচনা করে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়া হবে। এই সাত দিনে সংক্রমণের হার কেমন- বেশি, কম, না স্থিতিশীল; তার ওপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিশেষ লকডাউনে নওগাঁর নিয়ামতপুরে শুধু সবজি বাজারগুলোকে স্বাস্থ্ বিধি মেনে খোলা রাখার নির্দেশ দেয়া হয়। এই সুযোগে নিয়ামতপুর উপজেলায় চালু রাখা হয় গ্রামীণ হাটগুলো।
এদিকে, এত কড়াকড়ির পরও উপজেলার গ্রামাঞ্চলের মানুষ ইচ্ছামতো ঘোরাঘুরি করছে। দোকানপাট খোলা, শুধু পুলিশ ও প্রশাসনের লোক দেখলেই সবকিছু বন্ধ হচ্ছে। তবে বিশেষ বিশেষ মোড় ও বাজারগুলোতে পুলিশ ও প্রশাসনের বিশেষ নজরদারি থাকার কারণে ওই সব স্থানে ওষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে।
এরই মধ্যে লকডাউনের বিপক্ষে কথা বলা শুরু করেছে। অবশ্য বেশিরভাগই সর্বাত্মক লকডাউনের পক্ষে মত দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন জানান, গত ২৫ মে থেকে লকডাউন শুরু হওয়ার সময় সংক্রমণের হার ছিল সর্বোচ্চ ৩৭ ভাগ, যা বর্তমানে এসেছে ২৭.৬৪ ভাগে। এই সাত দিনে তেমন কিছু বোঝা যাবে না। করোনা সংক্রণের হার কমাতে হলে লকডাউনের কোনো বিকল্প নেই। সকলকে মাস্ক পরে ঘরের বাইরে বের হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।
প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, সার্বিক বিষয় বিবেচনা করে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়া হবে। এই সাত দিনে সংক্রমণের হার কেমন- বেশি, কম, না স্থিতিশীল; তার ওপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৩ জুন থেকে এক সপ্তাহের বিশেষ কঠোর লকডাউন শুরু হয়। উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয় ১ হাজার ১২৬ জনের, করোনা পজিটিভ ১৮৭ জনের। রিপোর্ট আসেনি ৪২ জনের। করোনা পজিটিভে মৃত্যুবরণ করেন দুজন এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন দুজন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ জন। উপজেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৭৯ জন। গত ৭ দিনে অর্থাৎ ৩০ মে হতে ৫ জুন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয় ১২৩ জনের। পজিটিভ রিপোর্ট আসে ৩৪ জনের, নমুনা সংগ্রহের অনুপাতে সংক্রমণের হার ২৭.৬৪ শতাংশ।
এমএসএম / জামান
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী
টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন
Link Copied